ধরুন আপনি এখন সিদ্ধান্ত নিয়েছেন—এবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। কিন্তু প্রথমেই শুনলেন একটা নতুন শব্দ: Demat Account.
অনেকেই এখানে এসে থেমে যান। মনে হয় ব্যাপারটা খুব জটিল।
আসলে মোটেও তা না।
একটু সহজ করে বলি—
👉 Demat Account হলো আপনার শেয়ার রাখার ডিজিটাল ব্যাংক লকার।
আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবেন, সেটি এখানেই জমা থাকবে।
Demat Account আসলে কী?
“Demat” এসেছে “Dematerialization” থেকে। তার মানে হলো কাগজের শেয়ারকে ডিজিটাল রূপে রাখা।
আগে শেয়ার কিনলে কাগজের সার্টিফিকেট দিত। এখন সব অনলাইন।
আপনি মোবাইল অ্যাপ দিয়ে শেয়ার কিনবেন, আর সেটি আপনার Demat Account-এ সেভ থাকবে।
ভারতে Demat সিস্টেম পরিচালনা করে:
- NSDL
- CDSL
এই প্রতিষ্ঠানগুলো সরাসরি গ্রাহকের সাথে কাজ করে না। আমরা ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলি।
Demat, Trading ও Bank Account – পার্থক্য :
বাস্তব উদাহরণ
রাকেশ ₹15,000 দিয়ে একটি কোম্পানির শেয়ার কিনল।
- টাকা কাটা গেল ব্যাংক থেকে।
- শেয়ার কেনা হলো ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে।
- শেয়ার জমা হলো Demat Account-এ।
এখন রাকেশ যেকোনো সময় অ্যাপে ঢুকে তার শেয়ার দেখতে পারে।
Demat Account কিভাবে খুলবেন? (Step-by-Step Guide)
বর্তমানে demat account খোলার পুরো প্রক্রিয়া অনলাইনে ১৫–২০ মিনিটেই করা যায়।
১) একটি ব্রোকার নির্বাচন করুন:
ভারতে জনপ্রিয় কিছু ব্রোকার:
- Zerodha
- Upstox
- Angel One
- Groww
বেছে নেওয়ার আগে দেখুন:
- Brokerage কত?
- AMC চার্জ আছে কিনা?
- অ্যাপ ব্যবহার সহজ কিনা?
২)অনলাইনে রেজিস্ট্রেশন:
মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে সাইন আপ করুন।
৩) KYC সম্পূর্ণ করুন:
Kyc করতে আপনার লাগবে নিচের ডকুমেন্টস গুলো:
- PAN Card (অবশ্যই).
- Aadhaar Card.
- Bank Account Details.
- Photo.
- Signature.
৪)Video KYC:
লাইভ ভিডিওতে পরিচয় যাচাই করতে হয়।
৫)E-Sign
আধার OTP দিয়ে ডকুমেন্ট সাইন করুন।
⏳ সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়।
Demat Account খোলার খরচ:
Demat Account এর সুবিধা
✔ শেয়ার নিরাপদে থাকে।
✔ দ্রুত কেনাবেচা করা যায়।
✔ IPO-তে আবেদন করা যায়।
✔ ডিভিডেন্ড সরাসরি ব্যাংকে আসে।
✔ মোবাইল থেকে পোর্টফোলিও দেখা যায়।
কিছু গুরুত্বপূর্ণ বাস্তব পরামর্শ:
শুধু অ্যাকাউন্ট খুললেই লাভ হবে না।
- ছোট অঙ্ক দিয়ে শুরু করুন।
- প্রথমে শিখুন, তারপর ইনভেস্ট করুন।
- লং-টার্ম ইনভেস্টমেন্ট বেশি নিরাপদ।
- শেয়ার মার্কেট জুয়া নয়—কিন্তু না বুঝে করলে লস হবেই।
FAQ – Demat Account নিয়ে সাধারণ প্রশ্ন
১) Demat Account ছাড়া কি শেয়ার কেনা যায়?
উত্তর:না। ভারতে শেয়ার কেনার জন্য Demat বাধ্যতামূলক।
২) ছাত্র বা গৃহিণী কি demat account খুলতে পারে?
উত্তর: হ্যাঁ। PAN ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই পারবেন।
৩) ন্যূনতম কত টাকা প্রয়োজন?
উত্তর: নির্দিষ্ট ন্যূনতম টাকা নেই। ₹1000 দিয়েও শুরু করা যায়।
৪) Demat Account নিরাপদ কি?
উত্তর: হ্যাঁ। কারন,এটি নিয়ন্ত্রিত হয় Securities and Exchange Board of India (SEBI) দ্বারা।
৫) একাধিক Demat Account রাখা যায়?
উত্তর: হ্যাঁ, ভিন্ন ব্রোকারে একাধিক রাখা যায়।
৬) IPO-তে আবেদন করতে কী দরকার?
উত্তর: Demat Account + Bank Account + UPI ID।
৭) অ্যাকাউন্ট বন্ধ করতে কী করবেন?
উত্তর:ব্রোকারের কাছে Closure Request দিতে হবে। আগে শেয়ার ট্রান্সফার বা বিক্রি করতে হবে।



