Top 10 Instant Loan Apps in India 2026

top 10 loan apps
Spread the love

জরুরি টাকার দরকার? তাহলে এই এপ্সগুলির তালিকা আগে দেখুন
সত্যি কথা বলতে কী , হঠাৎ টাকার দরকার হলে মাথা কাজ করে না।

ধরুন, রাতে বাড়িতে কারও শরীর খারাপ হলো। অথবা মাসের শেষে বেতন আসতে ৫ দিন বাকি, আর হঠাৎ ফ্রিজ নষ্ট। বন্ধুর কাছে চাইতে অস্বস্তি লাগে, আত্মীয়দের ফোন করতেও সংকোচ হয়। তখনই আমরা গুগলে লিখি “Best instant loan app in India”।

কিন্তু সমস্যা হলো —
1)সব অ্যাপ কি সত্যিই Instant লোন দেয়?
2)সুদের হার কত?
3)আর কোন অ্যাপ নিরাপদ?

আমি উপরের এই বিষয়গুলো মাথায় রেখে ২০২৬ সালের জনপ্রিয় ১০টা লোন অ্যাপ বাস্তবভাবে বিশ্লেষণ করে আলোচনা করছি।

Top 10 Instant Loan Apps in India
Top 10 Instant Loan Apps in India

২০২৬ সালের সেরা ১০ ইনস্ট্যান্ট লোন অ্যাপ (তাদের মধ্যে সংক্ষিপ্ত তুলনা)

২০২৬ সালের সেরা ১০ ইনস্ট্যান্ট লোন অ্যাপ (তাদের মধ্যে সংক্ষিপ্ত তুলনা)
২০২৬ সালের সেরা ১০ ইনস্ট্যান্ট লোন অ্যাপ (তাদের মধ্যে সংক্ষিপ্ত তুলনা)
২০২৬ সালের সেরা ১০ ইনস্ট্যান্ট লোন অ্যাপ (তাদের মধ্যে সংক্ষিপ্ত তুলনা)

এখন বাস্তবভাবে দেখি কোনটা আপনার জন্য ভালো

1) KreditBee
এই লোন অ্যাপটি ছোট বা মাঝারি অঙ্কের জরুরি টাকার জন্য ভালো।
ধরুন ₹15,000 দরকার হঠাৎ গাড়ির সার্ভিসিং বা ফ্রিজ মেরামতের জন্য প্রয়োজন । KreditBee সাধারণত দ্রুত লোন প্রসেস করে।

সুবিধা এবং অসুবিধা:
✔ কম ডকুমেন্ট লাগে।
✔ দ্রুত ডিসবার্সাল হয়।
❌ প্রথমবার লোন নিলে লিমিট কম হতে পারে।

2) MoneyView
আমার পর্যবেক্ষণে, বড় অঙ্কের ব্যক্তিগত লোনের জন্য এটা বেশ জনপ্রিয়।
যদি ₹2–3 লাখ মেডিকেল বা ব্যক্তিগত প্রয়োজনে দরকার হয়, MoneyView তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে।

সুবিধা এবং অসুবিধা:
✔ বড় লোন পাওয়া যায়।
✔ অ্যাপ ব্যবহার করা সহজ।
❌ কম CIBIL হলে সুদ পরিমাণ বেড়ে যায়।

3) PaySense
যাদের CIBIL স্কোর খুব ভালো না, তাদের জন্য লোন পাওয়ার সুযোগ রাখে।

সুবিধা এবং অসুবিধা:
✔ নমনীয় EMI হয়।
✔ মাঝারি মানের সিভিল স্কোরেও লোন পাওয়ার সুযোগ থাকে।
❌ দীর্ঘমেয়াদে সুদের চাপ বেশি হতে পারে।

4) CASHe
এই অ্যাপটি AI ভিত্তিক সিভিল প্রোফাইল বিশ্লেষণ করে।

সুবিধা এবং অসুবিধা:
✔ দ্রুত লোনের অনুমোদন পাওয়া যায়।
✔ চাকরিজীবীদের জন্য ভালো সুযোগ।
❌ ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে সবসময় সহজ নাও হতে পারে।

5) Fibe (আগে নাম ছিল EarlySalary)
এই অ্যাপটি স্যালারি অ্যাডভান্স টাইপ লোনের জন্য ভালো।

সুবিধা এবং অসুবিধা:
✔ খুব দ্রুত লোন প্রসেস হয়।
✔ ছোট জরুরি খরচে কার্যকর হতে পারে।
❌ সুদের হার মাঝারি থেকে বেশি হয়।

6) LazyPay
BNPL + Personal Loan দুই অপশন দেয় লোন পাওয়ার জন্য।

সুবিধা এবং অসুবিধা:
✔ ছোট কেনাকাটার জন্য ভালো হতে পারে।
❌ বড় অঙ্কের লোন নাও পেতে পারেন।

7) Dhani
বড় অংকের লোনের জন্য অনেকেই এই অ্যাপটি বেছে নেয়।

সুবিধা এবং অসুবিধা:
✔ বেশি আমাউন্টের লোন পাওয়া যায়।
✔ দ্রুত লোন প্রসেস হয়।
❌লোনের সুদ প্রোফাইল অনুযায়ী ভিন্ন হতে পারে।

8) mPokket
স্টুডেন্টদের মধ্যে এই অ্যাপটি বেশি জনপ্রিয়।
ধরুন কলেজ ফি জমা দিতে ₹3,000 দরকার — দ্রুত সমাধান দিতে পারে এই অ্যাপটি।

সুবিধা এবং অসুবিধা:
✔ খুব ছোট অঙ্কের লোনের জন্য সুবিধা।
❌ ফিক্সড চার্জে কার্যকর সুদ অনেক বেড়ে যেতে পারে।

9) ZestMoney
বড় কেনাকাটা EMI তে করতে বেছে নিতে পারেন এই অ্যাপটি।

সুবিধা এবং অসুবিধা:
✔ EMI তে শোধ করার সুবিধা।
✔ অনলাইন শপিংয়ে করার জন্য ব্যবহারযোগ্য।
❌ প্রসেসিং ফি থাকতে পারে।

10) NIRA
যারা কোনো লোন নেননি,তাদের প্রথমবার লোন নেওয়া সহজ এই অ্যাপ থেকে।

সুবিধা এবং অসুবিধা:
✔ দ্রুত লোনের অনুমোদন পাওয়া যায়।
❌ সুদের হার তুলনামূলক বেশি।

Close-up of hand holding a smartphone with various app icons on the screen outdoors.
best loan apps

গুরুত্বপূর্ণ সতর্কতা (এটা খুব সিরিয়াস চেক করে নেবেন)

২০২৬ সালেও ভুয়ো লোন অ্যাপের সমস্যা পুরোপুরি বন্ধ হয়নি।

দয়া করে মনে রাখুন:

  • শুধুমাত্র RBI-র রেজিস্টার্ড NBFC পার্টনার আছে এমন অ্যাপ ব্যবহার করবেন।
  • অপ্রয়োজনীয় Contact বা Gallery access চাইলে সতর্ক হন।
  • “0% Interest” দেখে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

ভুল অ্যাপ বেছে নিলে পরে হ্যারাসমেন্ট পর্যন্ত হতে পারে — এমন ঘটনাও প্রায় সংবাদ মাধ্যমে এসেছে।

আমার বাস্তব পরামর্শ

সোজা কথা বলি —

👉 ছোট খাটো জরুরি টাকার জন্য ব্যবহার করতে পারেন: mPokket বা KreditBee অ্যাপ।
👉 মাঝারি থেকে বড় লোনের জন্য চয়েস করতে পারেন: MoneyView অ্যাপ।
👉 বড় অংকের টাকা দরকার হলে: Dhani অ্যাপ বিবেচনা করতে পারেন।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা —
EMI যেন আপনার মাসিক মোট আয়ের 30–40% এর বেশি না হয়।
না হলে চাপ বাড়বে।

সাধারণ প্রশ্ন (FAQ)

1) কত সময় লাগে টাকা পেতে?
সাধারণত ৫–১৫ মিনিটে এর মধ্যে অনুমোদন। টাকা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকে ক্রেডিট হয়ে যায়।

2) CIBIL কম হলে লোন পাওয়া যায়?
হ্যাঁ, কিছু অ্যাপ লোন দেয়। তবে সেক্ষেত্রে সুদ বেশি হয়।

3) কী কী ডকুমেন্ট লাগে?
Aadhaar, PAN, ব্যাংক স্টেটমেন্ট, সেলফি KYC।
4) প্রসেসিং ফি থাকে কি?
বেশিরভাগ অ্যাপে থাকে। আগে দেখে নিন।

5) আগে লোন ক্লোজ করলে চার্জ দিতে হয়?
কিছু অ্যাপে প্রি-পেমেন্ট চার্জ থাকে।তারমানে সময়ের আগে লোন ক্লোজ করলে পেনাল্টি দিতে হয়।


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top